Bisswa Bangla

১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

বিশ্ববাংলা ডেস্ক
১১ মে ২০২৬, ০৯:০০ পিএম
১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় করলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন না সরালে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১১ মে) রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রশাসক সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং প্রতিদিন ময়লা সংগ্রহ করছে না, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসে সর্বোচ্চ ১০০ টাকা এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেন তিনি। কোরবানির ঈদের তিন দিন কোনো পরিচ্ছন্নতাকর্মী বা কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না এবং প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে থাকতে হবে বলেও জানানো হয়। এছাড়া রাস্তা বা খালে ময়লা ফেললে সেই বাসায় সরাসরি মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সিদ্ধান্তও এ সভায় গৃহীত হয়।

ডিএসসিসি প্রশাসক সভায় স্মরণ করিয়ে দেন যে বর্জ্য ব্যবস্থাপনা কেবল একটি নাগরিক সেবা নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ব এবং চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মীদের নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালনের নির্দেশও এসেছে এ সভা থেকে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা