Bisswa Bangla

আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
৯ মে ২০২৬, ০১:০৯ পিএম
আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: রক্ত দিয়ে যারা রাজপথ রাঙিয়েছিলেন, আজ তারা শুয়ে আছেন বিদেশের হাসপাতালে। সেই যোদ্ধাদের পাশে দাঁড়াতে হাজার মাইল পাড়ি দিয়ে থাইল্যান্ডে পৌঁছালেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে সরাসরি গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রতিটি আহতের চিকিৎসার সর্বশেষ অবস্থা জেনে নেন, সংশ্লিষ্টদের কাছে সর্বোচ্চ সেবা নিশ্চিতের অনুরোধ রাখেন। কেবল রাজনৈতিক সৌজন্য নয় — আহতদের সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়াও করেন তিনি।
তবে সাক্ষাতে শুধু সান্ত্বনার বিনিময় হয়নি। শয্যাশায়ী এই যোদ্ধারা বিরোধীদলীয় নেতাকে সরাসরি আহ্বান জানান — জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার। আত্মত্যাগের বিনিময়ে তারা শুধু সমবেদনা নয়, চান দৃশ্যমান পরিবর্তন।
এ সময় ডা. শফিকুরের সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা