Bisswa Bangla

মহাসড়কে গরুর হাট-বাজার বসতে দেওয়া হবে না : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
মহাসড়কে গরুর হাট-বাজার বসতে দেওয়া হবে না : মন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

রোববার (২৪ মে) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত গণসচেতনতামূলক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন, মহাসড়কের পাশে গরুর হাট বা যেকোনো অবৈধ বাজার কোনোভাবেই বসতে দেওয়া হবে না। ঈদকে ঘিরে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপের মধ্যে মহাসড়ক ঘেঁষে পশুর হাট বসলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি যে কয়েকগুণ বেড়ে যায়, সেটি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আগেভাগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। চন্দ্রা ত্রিমোড় এলাকাকে উত্তরাঞ্চলে প্রবেশের একমাত্র সহজ পথ উল্লেখ করে মন্ত্রী বলেন, হাজার হাজার মানুষ যাতে এই ঈদে ভোগান্তিহীনভাবে গন্তব্যে পৌঁছাতে পারে, সেটি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বহুল বিতর্কিত বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ। মন্ত্রী স্বীকার করেন, যারা এই প্রকল্প নিয়েছিল তারা একটি ত্রুটিযুক্ত এবং বাস চলাচলের অনুপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। তিনি জানান, এখন দুটি বিকল্প সামনে আছে, আরও ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় করে প্রকল্পটি চালু রাখা অথবা সম্পূর্ণ ভেঙে অপসারণ করা। দুটি প্রস্তাব পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং ঈদের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্যক্তিগত মত হিসেবে মন্ত্রী বলেন, অতিরিক্ত বিনিয়োগ করে প্রকল্পটি চালু রাখাই উচ্ছেদের চেয়ে বেশি কার্যকর হবে বলে তার মনে হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা