Bisswa Bangla

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

বিশ্ববাংলা ডেস্ক
১৩ মে ২০২৬, ০৮:৩৮ পিএম
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

বিশ্ব বাংলা ডেস্ক : জামায়াতবিরোধী কঠোর অবস্থান থেকে হঠাৎ জামায়াতপন্থি আসন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে তীব্র কটাক্ষ করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। বুধবার (১৩ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি বলেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁনের এই মন্তব্য রাজনৈতিক মহলে তাৎক্ষণিক আলোচনার জন্ম দিয়েছে।


রাশেদ খাঁন তার পোস্টে পাটওয়ারীর অতীত বক্তব্যের একটি দীর্ঘ তালিকা তুলে ধরেন, যেখানে পাটওয়ারী জামায়াতে ইসলামীকে ভারতের এক্সটেনশন, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসাকারী এবং বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থি শক্তি বলে আখ্যা দিয়েছিলেন। রাশেদ খাঁনের প্রশ্ন, একটি দল সম্পর্কে এত কঠোর সমালোচনার পরেও সেই দলের আসন নিয়ে নির্বাচনে অংশ নেওয়া কীভাবে সম্ভব? তিনি এনসিপিকে সরাসরি পরামর্শ দেন, দ্রুত পাটওয়ারীর ডোপ টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা করতে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি সতর্ক করেন।


বিষয়টিকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে পাটওয়ারীর রাজনৈতিক পরিচয়ের দ্বন্দ্ব। রাশেদ খাঁন দাবি করেন, পাটওয়ারী পডকাস্টে নিজেকে ছাত্রশিবিরের সাথী বলে পরিচয় দিচ্ছেন, অথচ ক্যাম্পাসে তাকে বামপন্থি রাজনীতি করতে দেখা গেছে। 

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি