Bisswa Bangla

হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে : কর্নেল অলি

বিশ্ববাংলা ডেস্ক
১০ মে ২০২৬, ১১:০৫ পিএম
হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি সরাসরি অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে দীক্ষা নিয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ তোলেন তিনি।

শুভেন্দু অধিকারীর বিজয়ের পর পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যালঘুদের উপর যে সহিংসতা চলছে, সেটি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন কর্নেল অলি। তিনি বলেন, গত দুই-একদিনেই সেখানে মুসলমানদের ৩৬০টিরও বেশি দোকান ও মসজিদ ভেঙে লুটপাট চালানো হয়েছে। ভারত সরকারের উদ্দেশে সরাসরি বলেন, "আপনারা গরুটাকে সামলান, ধর্মের লোকদের নিরাপত্তা দিন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিন।" শুভেন্দু অধিকারীকে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবিও তোলেন তিনি।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও এদিন সমান কড়া ছিলেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ আসছে না, বড় বড় বিনিয়োগ চলে যাচ্ছে এবং পত্রিকার পাতা খুললেই কেবল খুনের খবর। কাপাসিয়ায় একজনের হাতে চারজন গলাকাটা হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, মানুষের মনে শান্তি নেই এবং এর দায় সরকারকেই নিতে হবে। প্রধানমন্ত্রীকে সরাসরি উদ্দেশ করে বলেন, চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার দিকে ফিরে আসতে হবে, কারণ দেশের ৭০ শতাংশ মানুষের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা