Bisswa Bangla

প্রধানমন্ত্রীকে লেখা ছোট্ট আবিরা-মাহমুদের চিঠিতে ভাগ্য বদলাচ্ছে ১৫ লাখ মানুষের

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৮:৫১ পিএম
প্রধানমন্ত্রীকে লেখা ছোট্ট আবিরা-মাহমুদের চিঠিতে ভাগ্য বদলাচ্ছে ১৫ লাখ মানুষের
শিশু আবিরা ও প্রধানমন্ত্রীর কাছে লেখা ভাই-বোনের চিঠি

পটুয়াখালীর বাউফল উপজেলার দ্বিতীয় শ্রেণির ছাত্রী আবিরা আর তার বড় ভাই অষ্টম শ্রেণির মাহমুদ ইয়ামিন গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি চিঠি লেখে, আর সেই একটি চিঠিই এখন বদলে দিতে চলেছে বাউফল, দশমিনা ও দুমকি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র। দুই মাস আগে হৃদরোগে আক্রান্ত নানাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের অ্যাম্বুলেন্সটি লোহালিয়া নদীর বগা ফেরিঘাটে আটকে যায়। ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় অসুস্থ নানার পাশে বসে যে অসহ্য কষ্ট দুই শিশু সেদিন অনুভব করেছিল, সেটাই তাদের ভেতর থেকে জাগিয়ে তুলেছিল এই নদীতে একটি সেতু চাওয়ার সাহস।

বাড়ি ফিরে দুই ভাই-বোন মিলে প্রধানমন্ত্রীকে লিখে জানায়, লোহালিয়া নদীতে একটি সেতু না থাকায় এই এলাকার মানুষকে প্রতিদিন কতটা ভোগান্তি পোহাতে হয়। সেই চিঠি গণমাধ্যমে প্রচারিত হলে দ্রুতই তা প্রধানমন্ত্রীর নজরে আসে। চিঠি পাওয়ার পর কালবিলম্ব না করে গত ১৯ মে প্রধানমন্ত্রী সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে বাউফলে পাঠান সম্ভাব্যতা যাচাই করতে।

সরেজমিন পরিদর্শনে এসে সেতুমন্ত্রী ঘোষণা দেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে লোহালিয়া নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হবে। সেইসঙ্গে সাহসী চিঠি লেখার জন্য ছোট্ট আবিরাকে পুরস্কৃতও করেন তিনি।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারঅপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুল'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার