Bisswa Bangla

‎জামায়াত-শিবির সমর্থন কি অপরাধ- প্রশ্ন নিয়োগবঞ্চিত জবির সাবেক শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
‎জামায়াত-শিবির সমর্থন কি অপরাধ- প্রশ্ন নিয়োগবঞ্চিত জবির সাবেক শিক্ষার্থীর

‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী আমজাদ হোসাইন ফাহিম।তার দাবি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে তাকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে আরও অনেক প্রার্থী নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলার শিক্ষা অফিস থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়নি বলে জানা গেছে। ‎

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমজাদ হোসাইন ফাহিম। সেখানে তিনি নিজের রাজনৈতিক পরিচয় ও নিয়োগ না পাওয়ার বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেছেন, ‘জামায়াত-শিবির সমর্থন করি, বিভিন্ন সময়ে তাদের নিয়ে পোস্ট দিয়েছি, কোনো পদ-পদবি নেই, সংশ্লিষ্টতাও নেই—এটাই কি অপরাধ?’

‎ফাহিম জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে যোগদানের আশায় তিনি কয়েক মাস ধরে অপেক্ষা করছিলেন। আগামী ১ অক্টোবর যোগদানের কথা থাকায় পরিবার ও পরিচিতজনদের বিষয়টি জানিয়েছিলেন। এমনকি গ্রামে ফিরে গিয়ে শিক্ষকতা করার পরিকল্পনাও করেছিলেন। এ জন্য টিউশনি কমিয়ে দেওয়া, বইপত্র গুছিয়ে রাখা এবং নিজের সাইকেল ছোট ভাইকে দিয়ে দেওয়ার মতো প্রস্তুতিও নিয়েছিলেন বলে জানান তিনি। ‎ ‎তার ভাষ্য, প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে গিয়ে তার জীবনের প্রায় আট থেকে নয় মাস চলে গেছে। এ সময়ে ঢাকার উত্তরা এলাকায় একাধিকবার বাসা পরিবর্তন করেছেন। গত দুই থেকে তিন মাস প্রতিদিন উত্তরা থেকে পুরান ঢাকায় যাতায়াত করে টিউশনি করিয়েছেন।

নিয়োগের আশায় অন্য চাকরির সুযোগও ছেড়ে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। ‎ ‎ফাহিম আরও জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে এবারই প্রথম তিনি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। এর আগে তিনবার মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অন্য কয়েকটি চাকরিতেও সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে একটি ১২তম গ্রেডের পদে যোগ দিয়েও পরে তা ছেড়ে দেন এবং অন্য একটি চাকরিতে যোগ দেননি। প্রাথমিকের শিক্ষক পদে যোগ দিয়ে ভবিষ্যতে আরও ভালো চাকরির প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। ‎ ‎চাকরিতে নির্বাচিত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা আনন্দিত হয়েছিলেন বলেও জানান ফাহিম। বিদেশে থাকা ভাইও তাকে চাকরিতে যোগ দেওয়ার জন্য উৎসাহ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিয়োগপত্র না পাওয়ায় পরিবারে হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। ‎ ‎নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে ফাহিম বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কোনো রাজনৈতিক পদ-পদবিও নেই।

তবে তিনি জামায়াত-শিবিরকে সমর্থন করেন এবং বিভিন্ন সময়ে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তার দাবি, এ কারণে যদি তার এনএসআই প্রতিবেদনে নেতিবাচক তথ্য দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি তার কাছে বোধগম্য নয়। ‎ ‎ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জাস্ট জামায়াত-শিবির সমর্থন করি, বিভিন্ন সময়ে তাদের নিয়ে পোস্ট দিছি, কোনো পদ-পদবি নাই, তাদের সাথে সংশ্লিষ্টতাও নেই—এটাই যদি হয় অপরাধ আর তার কারণেই কি এনএসআই রিপোর্ট নেগেটিভ কিভাবে আসে বুঝিনা।” ‎ ‎দীর্ঘ অপেক্ষার পর নিয়োগপত্র থেকে বাদ পড়ার বিষয়টি তাকে ও তার পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলেও দাবি করেন ফাহিম।

একই সঙ্গে তাকে ঠিক কী কারণে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তিনি। ‎ ‎ফাহিমের ভাষায়, “এই যে, আমাদের জীবন থেকে ৮/৯টা মাস নিয়ে নিলো, কী যে ট্রমা দিছে এই প্রাইমারি! এরপর শেষমেশ যোগদানপত্র থেকে বাদ দিলো। ঠিক কী কারণে বাদ দিলো?” ‎ ‎তবে আমজাদ হোসাইন ফাহিমকে ঠিক কী কারণে নিয়োগপত্র দেওয়া হয়নি এবং তার পুলিশ/এনএসআই প্রতিবেদনে কী তথ্য উল্লেখ করা হয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১জামায়াত-আ’লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন২আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: গাজী সালাউদ্দিন৩জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ৪ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি৫আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’৬মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না: ডা. শফিকুর রহমান৭দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু৮শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে স্ত্রীসহ কনস্টেবল গ্রেপ্তার, ‘পুলিশের স্ত্রী’ পরিচয়ে দেননি ৬ মাসের ভাড়া

সর্বাধিক পঠিত

১অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়২‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা৩ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুল৪ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার৫‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’৬জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের৭'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা৮সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা