Bisswa Bangla

অবশেষে নিবন্ধন ফিরে পেল ‘বাংলা এডিশন’, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম
অবশেষে নিবন্ধন ফিরে পেল ‘বাংলা এডিশন’, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের
বাংলা এডিশনের সম্পাদক ইলিয়াস হোসাইন।

সাময়িকভাবে বাতিল হওয়ার পর অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার সুযোগ পেল সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বাধীন এই সংবাদমাধ্যমটি।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলা এডিশনের ওপর জারি করা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

নিবন্ধন ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলা এডিশনের সম্পাদক ইলিয়াস হোসাইন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আঁধারে আলো জ্বালাতে আবারও নিবন্ধন ফিরে পেলো আপনাদের ভালোবাসার বাংলা এডিশন, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা অনেকের প্রতি যাদের অনেকের নামও বলা নিষেধ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার সম্মতির জন্য ধন্যবাদ। সবার প্রতিদান ফিরিয়ে দেয়া হবে। কঠিন সময়েও যারা সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। সত্যের বিজয় হয়েছে, অসহায় মানুষের পাশে ছিলাম, আছি থাকবো, ইনশাআল্লাহ্।’

এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এক আদেশে নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করে। এ সিদ্ধান্তের পর নিবন্ধন ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় বাংলা এডিশন। সেই আবেদনের ধারাবাহিকতা ও পর্যালোচনার পরই চূড়ান্তভাবে স্থগিতা‌দেশ প্রত্যাহা‌রের সিদ্ধান্ত এলো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘বাংলা এডিশন’। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতারা, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরাও সেখানে সংহতি জানান।

সূচনালগ্ন থেকেই জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, মুসলিম বিশ্বের নানা সংকট, গণমানুষের মৌলিক অধিকার রক্ষা এবং আগ্রাসন-বিরোধী অবস্থানের খবর প্রকাশ করে পাঠকপ্রিয়তা পায় পোর্টালটি। তবে যাত্রা শুরুর মাত্র কয়েক মাসের মাথায় নিবন্ধনের স্থগিতাদেশ আসায় বড় ধাক্কা খেয়েছিল প্রতিষ্ঠানটি।

নিবন্ধন ফিরে পাওয়ার খবরটি নিশ্চিত করে ‘বাংলা এডিশন’ কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে অতীতের মতো ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে তাদের সোচ্চার ভূমিকা অব্যাহত থাকবে। বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা, জুলাই বিপ্লবের স্পিরিট রক্ষা এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি