Bisswa Bangla

পশ্চিম শেওড়াপাড়ায় সাংবাদিকসহ ৩ জনের বাইক চুরি, বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা!

নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম
পশ্চিম শেওড়াপাড়ায় সাংবাদিকসহ ৩ জনের বাইক চুরি, বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা!
সিসিটিভি’র ফুটেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার একটি আবাসিক ভবনের গ্যারেজ থেকে এক সাংবাদিকসহ তিনজনের তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে নিয়মিত টাকা দিয়ে গ্যারেজ ভাড়া নিলেও চুরির পর ভবন মালিকপক্ষ কোনো দায় নিতে রাজি হচ্ছে না। উল্টো বাড়ির মালিকদের রহস্যজনক আচরণ এবং দারোয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় চুরির পেছনে তাদের সরাসরি যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শিমুল হোসাইন বাদী হয়ে রাজধানীর মিরপুর মডেল থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ৪০, তারিখ: ২০/০৮/২০২৬)। শিমুল হোসাইন ‘ভয়েস অব ডেমোক্রেসি’ VOD-এর মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত ১১টার পর থেকে ১৭ আগস্ট সকাল সাড়ে ৯টার মধ্যে মিরপুর মডেল থানাধীন পশ্চিম শেওড়াপাড়ার ৬৫২ নং ‘গোলাপবানু টাওয়ার’ নামের আবাসিক ভবনের গ্যারেজ থেকে মোটরসাইকেল তিনটি চুরি হয়। প্রতিদিনের মতো ভুক্তভোগীরা সেখানে তাদের বাইকগুলো লক করে রেখেছিলেন। কিন্তু পরদিন সকালে গ্যারেজে গিয়ে তারা দেখতে পান বাইকগুলো গ্যারেজে নেই।

চুরি হওয়া তিনটি মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯৭ হাজার টাকা। এর মধ্যে রয়েছে: সাংবাদিক শিমুল হোসাইনের কালো রঙের ইয়ামাহা এফজেড ভার্সন-২মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। রিফাত আলম ফরহাদের কালো রঙের সুজুকি মনোটন ১৫০ সিসি মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা। এবং কাজী নেছার আহম্মেদের কালো রঙের পালসার এন-১৬০ মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৭ হাজার টাকা।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে তারা নিয়মিত ভাড়া দিয়ে ভবনের গ্যারেজ ব্যবহার করতেন। কিন্তু চুরির ঘটনার রাতে গ্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান মোঃ আব্দুল মান্নান ঘুমিয়ে ছিলেন এবং চুরির ঘটনার পর থেকেই তাকে আর কর্মস্থলে দেখা যায়নি।

এজাহারে আরও সন্দেহ প্রকাশ করা হয়েছে যে, দারোয়ান আব্দুল মান্নানের পাশাপাশি বাড়ির মালিক নূর আলম, আকরাম এবং আকবর -এর প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় অজ্ঞাতনামা চোরচক্র এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। চুরির পর ভবন মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন। বাড়ির মালিক নূর আলম দায় অস্বীকার করে বলেন, চুরি হয়েছে তো কী করব। 

এক ভুক্তভোগী গ্যারেজ মালিক ও দারোয়ানকে অভিযুক্ত করে বলেন, সকালে গ্যারেজ থেকে তিন বাইকের লক ভেঙে চুরি করে নিয়ে গেলো অথচ দারোয়ান বা কেউ এ বিষয়ে অবগত নয় বলে জানান তারা, আর তাদের কাছে বাইক নিখোঁজ হওয়ার বিষয় জানতে চাইলে বাড়ির মালিকেরা এর দায় নিতে অস্বীকার জানান ও আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। আমি কিস্তিতে বাইক নিয়েছিলাম, এখনোও সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারি নাই। দ্রুত আমার বাইক উদ্ধারের হোক এটাই চাই আমি।

এবিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে চুরির সাথে সংশ্লিষ্টদের সনাক্তকরণ ও বাইক উদ্ধারের কাজ চলছে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত