
গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: জামায়াত নেতা পরওয়ার
দেশে একের পর এক সহিংসতা, ভাঙচুর ও নৈরাজ্য চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিভিন্ন স্থানে থানা আক্রান্ত হচ্ছে, সরকারি স্থাপনা ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব পরিস্থিতির জন্য সরকারকেও দায় নিতে হবে।































































































































































































































































































































