Bisswa Bangla

সর্বশেষ খবর

ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!
বাংলাদেশ•২১/১১/২০২৬

ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!

অনুসন্ধান অনুযায়ী, কুড়িল ও ৩০০ ফিট সড়কে বিভিন্ন যানবাহন থেকে মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার
রাজনীতি•২১/১১/২০২৬

ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার

গভীর রাতে ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়। এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই জায়গার ওপর দিয়ে চার লেন সড়কের কাজ চলমান রয়েছে। সরকারি জায়গা থেকে এভাবে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট, তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী
রাজনীতি•২১/১১/২০২৬

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী

মনে হচ্ছে, সরকার দ্বিমুখী খেলা খেলছে—একদিকে সংসদে, অন্যদিকে গোপালগঞ্জে। আর সবাই যখন এই রাজনৈতিক খেলায় ব্যস্ত, তখন জনমানস থেকে জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে।

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান
আন্তর্জাতিক•২০/১১/২০২৬

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার স্বীকৃতি। কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়। মিয়ানমারকে অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বাস্তবায়ন মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।

‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ•১৯/১১/২০২৬

‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ
বাংলাদেশ•১৯/১১/২০২৬

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকার এ উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি•১৯/১১/২০২৬

ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ
রাজনীতি•১৯/১১/২০২৬

পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ

পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার রাজনীতি করছে: রেজাউল করীম
জাতীয়•১৯/১১/২০২৬

আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার রাজনীতি করছে: রেজাউল করীম

‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে নীতি-আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে, তা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ পরিচালনা করতে একটাই নীতি আদর্শ রয়েছে। সেটা হলো ইসলাম।’

শেখ হাসিনা নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ
রাজনীতি•১৯/১১/২০২৬

শেখ হাসিনা নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ

সোহেল তাজ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান- আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’

‘আপনি তো আলেম মানুষ, বেশি না দুই টাকা করে খাবেন’
বাংলাদেশ•১৯/১১/২০২৬

‘আপনি তো আলেম মানুষ, বেশি না দুই টাকা করে খাবেন’

হিসাব করলে বছরে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার মতো ওই জায়গা থেকে আসবে। কুষ্টিয়া সদরে এ রকম ৩৩টি জায়গা রয়েছে, যেখানে চাঁদাবাজি চলে।

আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো : বিএনপি নেতা স্বপন
জাতীয়•১৯/১১/২০২৬

আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো : বিএনপি নেতা স্বপন

‘গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে। এই কাজগুলো করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন
রাজনীতি•১৯/১১/২০২৬

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

‘আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না।

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি
বাংলাদেশ•১৫/১১/২০২৬

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

বিশেষ অথিতির বক্তব্যে স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী রকি বড়ুয়ার এমন উদ্যোগের প্রশংসা করে বলে- ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি মন্দিরের অবকাঠামো ও শ্মশানের জন্য অনুদান আশ্বাস দেন।

বিশ্ব ডায়াবেটিস দিবসে ডা. জাহাঙ্গীর কবিরের ব্যতিক্রমী উদ্যোগ
বাংলাদেশ•১৪/১১/২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবসে ডা. জাহাঙ্গীর কবিরের ব্যতিক্রমী উদ্যোগ

ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল। ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ধারণা, রোগের ঝুঁকি এবং জীবনযাত্রা পরিবর্তনের গুরুত্ব তুলে ধরাই ছিল এর মূল লক্ষ্য।

পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন
রাজনীতি•৯/১১/২০২৬

পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা যায় না বলেও জানান রাশেদ খান। তিনি বলেন, ‘পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন। কারণ, ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না।’

এনসিপির নারী শক্তিতে দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ
বাংলাদেশ•৯/১১/২০২৬

এনসিপির নারী শক্তিতে দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা সুপারিশকৃত এবং নারীশক্তির আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জামায়াতের অভিশাপ রুপে নাজিল হয়েছেন নজরুল ও আমির হামজা: রাশেদ খান
রাজনীতি•৮/১১/২০২৬

জামায়াতের অভিশাপ রুপে নাজিল হয়েছেন নজরুল ও আমির হামজা: রাশেদ খান

আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অভিযোগের তথ্য যাচাই করে শেয়ার করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াতের কয়েকজন নেতাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, ‘গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছেন।’

এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
রাজনীতি•৮/১১/২০২৬

এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

হাসিনা ফিরে আসুক। তিনি তো এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে এসে আদালতে যাক, কারাগারে যাক। ফাঁসির দড়ি ঝুলবে তার গলায়। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। কিন্তু তিনি ফিরবেন না। উসকানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতার কাজে লাগাবেন। কিন্তু পরিষ্কার করে বলছি, বাংলাদেশে নাশকতার আর জায়গা নেই।

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন: রাশেদ খাঁন
রাজনীতি•৭/১১/২০২৬

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন: রাশেদ খাঁন

রাশেদ খাঁনের এমন অভিযোগ এবং আমির হামজার বর্তমান অবস্থান নিয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সাংবাদিকরাও এ বিষয়ে সংসদ সদস্য কিংবা জেলা জামায়াত নেতৃত্বের কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি।

৫০ লাখ টাকার ঘুষ লেনদেন ঘিরে আবারও আলোচনায় চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসান
জাতীয়•৩১/১০/২০২৬

৫০ লাখ টাকার ঘুষ লেনদেন ঘিরে আবারও আলোচনায় চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসান

ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কীভাবে নির্বাচিত হয়েছে, দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া কেমন ছিল এবং কার্যাদেশ ও সরকারি বিল অনুমোদনের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) তথা সরকারি ক্রয়বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে তাঁর দায়িত্বাধীন সময়ে বিশেষ কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান একচ্ছত্র বা অযৌক্তিক কোনো সুবিধা লাভ করেছে কি না, তা সংশ্লিষ্ট সরকারি নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার দাবি রাখে।

পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য সরাইলের ওসি, চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ
বাংলাদেশ•৩০/১০/২০২৬

পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য সরাইলের ওসি, চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ

শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগবিতণ্ডার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইনজীবী সমিতির সদস্য থাকার বিষয়টি সামনে আসে। সরকারি চাকরিতে থাকা অবস্থায় কেন তিনি সমিতির সদস্যপদ বহাল রেখেছেন, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ২৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা: ফজলুর রহমান
রাজনীতি•৩০/১০/২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা: ফজলুর রহমান

বিশ্ববিদ্যালয়টির অতীত গৌরবের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে পাকিস্তান আন্দোলনের, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষায় মুক্তির। সেই ২৭ সাল, ২৮ সাল, ২৯ সাল, ৩০ সাল, আবদুল ওহাব, আবুল হোসেনসহ সমস্ত কবি-সাহিত্যিক যারা ছিলেন, তাদের জন্ম দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকদের জন্ম দিয়েছে, মোজাফফর আহমদ চৌধুরীদের মতো লোক, নীলিমা ইব্রাহিমদের মতো লোক, ড. নাজমা চৌধুরীর মতো লোক, আহমদ শরীফদের মতো লোক, হুমায়ুন আজাদদের মতো লোক, হুমায়ূন আহমেদদের মতো লোকের জন্ম দিয়েছে।’

পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই
জাতীয়•৩০/১০/২০২৬

পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

তিনি বলেন, তাহসিফ যেদিন রাতে নিখোঁজ হন, সেদিন তার সঙ্গে বন্ধু দ্বীপ ছিলেন। দ্বীপকে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে পিবিআই। তার দেওয়া সব তথ্য সরাসরি বিশ্বাস না করে প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা।

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা
বাংলাদেশ•৩০/১০/২০২৬

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

মামলা করার বিষয়ে তাহসিফ সাউরির বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রাজনীতি•২৯/১০/২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত আসনটিতে ৫২ শতাংশ ভোট পড়েছে।

আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব
জাতীয়•২৯/১০/২০২৬

আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব

আখতার আহমেদ বলেন, ‘বিকাল ৪টা পর্যন্ত সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। গণনা শেষে পুরোটা বলতে পারব।’ তিনি এ সময় বলেন, ‘আমরা একটি সুন্দর ভোট সম্পন্ন করেছি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
রাজনীতি•২৯/১০/২০২৬

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

ঢাকা-৫ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনের নির্বাচন বা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে এসে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফেরা বিলম্বিত
বাংলাদেশ•২৯/১০/২০২৬

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফেরা বিলম্বিত

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। এ জন্য তিনি দুঃখপ্রকাশ করেন।

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে: ওবামা
আন্তর্জাতিক•২৯/১০/২০২৬

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে: ওবামা

চলমান এই ৪০ দিনের প্রত্যক্ষ আগ্রাসন ও আট মাসের দীর্ঘ থমথমে পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক অপচয়ের চিত্র তুলে ধরে ওবামা বলেন, পেন্টাগনের হিসাবমতে এই যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন করদাতাদের ৪৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোয় পাল্টা হামলা চালিয়েছে।

দুই মাসে ওয়াসার সমস্যা না মিটলে পিডিদের অপসারণ: প্রতিমন্ত্রী
বাংলাদেশ•২৯/১০/২০২৬

দুই মাসে ওয়াসার সমস্যা না মিটলে পিডিদের অপসারণ: প্রতিমন্ত্রী

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ওয়াসা পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করার পরও পর্যাপ্ত ও সুপেয় পানি পাবেন না—তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেবা নিশ্চিত করতে ওয়াসা বোর্ডগুলো বিলুপ্ত করার উদ্দেশে প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

গো*পন ভিডিও প্রকাশ করে পরওয়ারকে চ্যা*লেঞ্জ জানালেন রাশেদ খান
রাজনীতি•২৭/১০/২০২৬

গো*পন ভিডিও প্রকাশ করে পরওয়ারকে চ্যা*লেঞ্জ জানালেন রাশেদ খান

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রাশেদ খান। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে এই গাড়ি করে বের হয়ে আসেন মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের পকেটে সবসময় ফিরতি ফ্লাইটের টিকিট থাকে: হাসনাত
রাজনীতি•২৭/১০/২০২৬

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের পকেটে সবসময় ফিরতি ফ্লাইটের টিকিট থাকে: হাসনাত

একটা মানুষ যদি নিয়মিত না ঘুমায়, একটা মানুষ যদি শুধু কুমড়ার ভর্তা খায়, এই লোকটা কি কোনোভাবে একটা সঠিক সিদ্ধান্ত, পুষ্টিকর-সমৃদ্ধ একটা জীবনযাপন করতে পারবেন? এটা কি কোনোভাবেই সম্ভব? একটা মানুষ যদি নিয়মিত পর্যাপ্ত না ঘুমায়, তার পক্ষে কি কোনো সূক্ষ্ম চিন্তা করা সম্ভব, যৌক্তিক চিন্তা করা সম্ভব? আপনাকে এই ধরনের একটা অস্বাস্থ্যকর জীবনে ব্যস্ত রেখে সালাহউদ্দিনরা লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন, আর সেটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনাকে ব্যস্ত রাখা হয়েছে। কিন্তু আপনার পক্ষ আমরা বলতে পারব না। এই কারণে বলতে পারব না, তখন আমাদেরকে বলবে সবাই খারাপ, কিন্তু উনাকে ভুল বোঝানো হয়েছে। এটা পূর্বের প্যাটার্নের সঙ্গে আবার পরিচিত লাগছে।

জাল অভিজ্ঞতার সনদে চাকরি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগ জালিয়াতির নেপথ্যে নজরুল ও সিরাজুল!
বাংলাদেশ•২৬/১০/২০২৬

জাল অভিজ্ঞতার সনদে চাকরি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগ জালিয়াতির নেপথ্যে নজরুল ও সিরাজুল!

সাভার পৌরসভায় সংশ্লিষ্ট সময়ে সহকারী নগর পরিকল্পনাবিদ বা সহকারী অঞ্চল পরিকল্পনাবিদ পদ ছিল না। এমনকি ওই পৌরসভায় নজরুল ইসলামের চাকরির তথ্যও পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। অথচ নগর পরিকল্পনাবিদ পদে নিয়োগের জন্য পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। ওই পদে নিয়োগ পাওয়ার পর তিনি প্রধান নগর পরিকল্পনাবিদের চলতি দায়িত্বও পেয়েছেন।

চাকরির নামে আড়াই লাখ টাকার প্রতারণার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
রাজনীতি•২৬/১০/২০২৬

চাকরির নামে আড়াই লাখ টাকার প্রতারণার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

আরিফুলের বাবা ও মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, তাঁর ছেলে চাকরি দেওয়ার মতো কোনো পদে নেই। এমন কোনো ঘটনার কথা তিনি জানেন না, অভিযোগ থাকলে আরিফুল নিজেই বিষয়টি দেখবেন।

ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি
বাংলাদেশ•২৬/১০/২০২৬

ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি

তাই কারা রিটার্ন জমা দিতে বাধ্য, রিটার্ন না দিলে কত টাকা জরিমানা হতে পারে এবং নতুন কর কাঠামোয় করমুক্ত আয়ের সীমা নিয়ে বিস্তারিত জানা জরুরি।

কৃষকদের ৯০০ কোটির দুই প্রকল্প, ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কাঠগড়ায় ইব্রাহিম খলিল-মাহমুদুল আলম!
জাতীয়•২৫/১০/২০২৬

কৃষকদের ৯০০ কোটির দুই প্রকল্প, ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কাঠগড়ায় ইব্রাহিম খলিল-মাহমুদুল আলম!

কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রস্তাবিত Master Climate Solutions-এর BV 691TR মডেলের হিট এক্সচেঞ্জার নিয়েও আপত্তি রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, যন্ত্রটির হিটার ও ব্লোয়ারের সক্ষমতার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। পাশাপাশি জ্বালানি ব্যবহারের দক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের আশঙ্কা, যন্ত্রটির সক্ষমতায় ঘাটতি থাকলে বীজ শুকানোর কার্যকারিতা কমে যেতে পারে। এতে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ার পাশাপাশি বীজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বাংলাদেশ ও ভারত ‘চোরের দেশ’, বললেন আরপিসিএল বোর্ডের পরিচালক শহিদুল
বাংলাদেশ•২৫/১০/২০২৬

বাংলাদেশ ও ভারত ‘চোরের দেশ’, বললেন আরপিসিএল বোর্ডের পরিচালক শহিদুল

শহিদুল ইসলাম আরও বলেন, “হ্যাঁ, কিন্তু এরা আরগু। আমি পচা বিচি ওই গুঁই খাও। হ্যাঁ, আরগু মামলা, মোকদ্দমা-মানে জানে যে ইন্ডিয়াও চোরের দেশ, বাংলাদেশও চোরের দেশ। সবই চলে এখানে। হ্যাঁ, ঘুষ, ঘাস, অমুক-তমুক দিয়ে-মানে অবৈধটাকে বৈধ করা যায়। মানে এই নীতিতে তারা থাকে।”

পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস: সময় কমবে ৩ ঘণ্টা, ভাড়া কমবে ১ হাজার
বাংলাদেশ•২৪/১০/২০২৬

পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস: সময় কমবে ৩ ঘণ্টা, ভাড়া কমবে ১ হাজার

২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৪ সালের ১৯ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসে ২ লাখ ৮৮ হাজার ৩৬০ জন যাত্রী ভ্রমণ করেছেন। তাদের প্রায় ৯৫ শতাংশই ছিলেন বাংলাদেশি। ট্রেনটিতে স্বাভাবিক সময়ে আসন ব্যবহারের হার ছিল ৮০ থেকে ৮৫ শতাংশ। ঈদ ও দুর্গাপূজার মতো বড় উৎসবের সময় এ হার ৯৫ শতাংশ ছাড়িয়ে যেত।

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
রাজনীতি•২৪/১০/২০২৬

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।

টঙ্গীর শিক্ষার্থীকে চুমুর ঘটনায় শিক্ষকে নেওয়া হলো আদালতে, থানায় মাদ্রাসা কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ
বাংলাদেশ•২৩/১০/২০২৬

টঙ্গীর শিক্ষার্থীকে চুমুর ঘটনায় শিক্ষকে নেওয়া হলো আদালতে, থানায় মাদ্রাসা কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ

শিশু শিক্ষার্থীকে চুমুর ঘটনায় মামলা করেছেন তার অভিভাবক শাহজালাল রুমি। তাদের বিরুদ্ধে আবার হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং টাকা ও মুঠোফোন লুটের পাল্টা অভিযোগ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

‘সবগুলোকে যদি সত্য ও সঠিক বলে সমর্থন দিতে চান, তবে আপনার নিজেরই তো আর ঈমান থাকবে না’
বাংলাদেশ•২৩/১০/২০২৬

‘সবগুলোকে যদি সত্য ও সঠিক বলে সমর্থন দিতে চান, তবে আপনার নিজেরই তো আর ঈমান থাকবে না’

এই অর্থে যদি বলা হয় ‘ধর্ম যার যার’, তবে সে কথা ইসলামি শরিয়াহর মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ এবং সঠিক। কিন্তু এই কথার মাধ্যমে যদি বোঝানো হয় ইসলাম যেমন সত্য ধর্ম, তেমনি হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, ইহুদি ও খ্রিস্টধর্মও সমানভাবে সত্য ও সঠিক, তবে তা একজন মুমিনের ঈমান বিধ্বংসী বিষয়। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ‘সবগুলোকে যদি সত্য ও সঠিক বলে সমর্থন দিতে চান, তবে আপনার নিজেরই তো আর ঈমান থাকবে না।’

ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক•২৩/১০/২০২৬

ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ভূমিকম্পের পর সিসিলির পালেরমো ও মেসিনা এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ট্রাপানির একটি আদালত থেকেও বিচারক ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়।

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
রাজনীতি•২৩/১০/২০২৬

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমি মন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূণ্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম
রাজনীতি•২৩/১০/২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু আমন্ত্রণপত্র পাঠানোই নয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টেলিফোনেও তাঁদের আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন।

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদল সভাপতির
রাজনীতি•২৩/১০/২০২৬

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদল সভাপতির

নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে সরাইল থানায় যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে ওসির সঙ্গে তার বাক্‌বিতণ্ডা হয়।

মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক
আন্তর্জাতিক•২৩/১০/২০২৬

মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক

বাবার জানাজায় মোজতবা অনুপস্থিত ছিলেন, এমন দাবি নস্যাৎ করে এই জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক বলেন, বিষয়টি মোটেও সত্য নয়। তার ভাষায়, ‘নিরাপত্তাজনিত সতর্কতার কারণে তিনি মিডিয়ায় আসছেন না এবং সর্বসাধারণের সামনে দেখা দিচ্ছেন না। কিন্তু বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছিলেন তিনি। ওই সময় আমি ইরানেই ছিলাম, তার দুই ভাইয়ের সাথে দেখা করি। সেখানে মোজতবা খামেনিও উপস্থিত ছিলেন।’

‘চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ
বাংলাদেশ•২৭/৯/২০২৬

‘চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

স্টুডিওটির এক কর্মকর্তা দাবি করেন, রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক হঠাৎ সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি।

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশ ছিল নীরব, অভিযোগের তীর নারী এমপির দিকে
রাজনীতি•২৬/৯/২০২৬

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশ ছিল নীরব, অভিযোগের তীর নারী এমপির দিকে

হামলার দুই দিন পরও মিরপুর ১ নম্বরের রাড্ডা ক্লিনিকে ঝুলছে সমবায় দোকানদার সমিতির নামে দখলদারদের ব্যানার। গত বৃহস্পতিবার রাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করা হয় ক্লিনিকটিকে। অথচ এটি ছিল অস্বচ্ছলদের চিকিৎসার আশ্রয়স্থল। ভবনে হামলা চালিয়েই ক্ষান্ত থাকেনি দুর্বৃত্তরা। লুট করে যন্ত্রপাতি।

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
রাজনীতি•২৬/৯/২০২৬

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদও জানান তিনি।

‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’
রাজনীতি•২৬/৯/২০২৬

‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে লেখার পরই কাজী সালাউদ্দিন তানভীরকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর তার সঙ্গে যা ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন, তা ভয়াবহ। গ্রেপ্তারের পর তাকে আলো-বাতাসহীন সেলে রাখা হয়, চিকিৎসকের দেওয়া ওষুধের বদলে অজ্ঞাত ওষুধ দেওয়া হয় এবং তার শরীরে ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়। একপর্যায়ে তার ডান হাত ও পা অবশ হয়ে যায়।

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
রাজনীতি•২৬/৯/২০২৬

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটিকে বেছে নিতে বাংলাদেশকে চাপ নয়
আন্তর্জাতিক•২৬/৯/২০২৬

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটিকে বেছে নিতে বাংলাদেশকে চাপ নয়

বাংলাদেশের যুক্তরাষ্ট্র-ভারত-চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার নীতির প্রসঙ্গ তুলে সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে চীন কিংবা অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি পক্ষ বেছে নিতে চাপ দিচ্ছে?

জামায়াত-আ’লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন
রাজনীতি•২৫/৯/২০২৬

জামায়াত-আ’লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

সকালে ঝিনাইদহ সফরে আসা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত যে অযৌক্তিক লংমার্চ কর্মসূচি পালন করছে, সেখানে সরকার কোনো বাধা দিচ্ছে না।’

আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: গাজী সালাউদ্দিন
রাজনীতি•২৫/৯/২০২৬

আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: গাজী সালাউদ্দিন

সাইবার সুরক্ষা আইনের এক মামলায় গত ৫ আগস্ট ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বগুড়া সদর থানা পুলিশ রিমান্ডে নেয়। গ্রেপ্তার দিন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ
আন্তর্জাতিক•২৫/৯/২০২৬

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ

ইসরাইলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নেতানিয়াহু পোডিয়ামে ওঠার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। আবার অনেক দেশের প্রতিনিধিরা শুরু থেকেই সেই অধিবেশন বর্জন করে নিজ আসনে অনুপস্থিত ছিলেন।

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি
রাজনীতি•২৫/৯/২০২৬

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি

শুক্রবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

‎জামায়াত-শিবির সমর্থন কি অপরাধ- প্রশ্ন নিয়োগবঞ্চিত জবির সাবেক শিক্ষার্থীর
রাজনীতি•২৫/৯/২০২৬

‎জামায়াত-শিবির সমর্থন কি অপরাধ- প্রশ্ন নিয়োগবঞ্চিত জবির সাবেক শিক্ষার্থীর

‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলার শিক্ষা অফিস থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়নি বলে জানা গেছে। ‎

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
বাংলাদেশ•২৫/৯/২০২৬

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের নির্মিত এই প্রামাণ্যচিত্রের প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের খান। জুলাই আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে।

মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না: ডা. শফিকুর রহমান
রাজনীতি•২৫/৯/২০২৬

মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না: ডা. শফিকুর রহমান

সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাদের প্রয়োজনকে নিজেদের প্রয়োজন হিসেবে বিবেচনা করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে। এভাবেই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।

দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু
রাজনীতি•২৫/৯/২০২৬

দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

একটা গোষ্ঠী, ফ্যাসিস্ট এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণ দ্বারা বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। এই দেশের মানুষকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে। তারা আজ আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে স্ত্রীসহ কনস্টেবল গ্রেপ্তার, ‘পুলিশের স্ত্রী’ পরিচয়ে দেননি ৬ মাসের ভাড়া
বাংলাদেশ•২৫/৯/২০২৬

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে স্ত্রীসহ কনস্টেবল গ্রেপ্তার, ‘পুলিশের স্ত্রী’ পরিচয়ে দেননি ৬ মাসের ভাড়া

তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। এমনকি টানা ৬ মাস ভাড়া পরিশোধ করেননি সেই দম্পতি। গত বুধবার রাতে ওই বাড়িতে পারিবারিকভাবে পিকনিকের আয়োজন করা হয়। সেখানে ওই কনস্টেবলের চার বছর বয়সী মেয়ের সঙ্গে শিশুটির ধাক্কাধাক্কি হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ
রাজনীতি•২৫/৯/২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একক ও স্বাধীনভাবে অংশগ্রহণ করবেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নেতাকর্মীদের প্রাক-নির্বাচনি কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে। দলীয় প্রতীক বাতিল হলেও দলের কোনো পর্যায়ের নেতাকর্মী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে তাদের পাশে থেকে সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা করা হবে।