
আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার স্বীকৃতি। কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়। মিয়ানমারকে অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বাস্তবায়ন মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।




















































