
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বাদ, ‘গুপ্ত জামায়াত’ হিরন আওয়ামী লীগের আইন সহায়ক কমিটিতে!
সরকার পতনের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের আইনি সহায়তায় সক্রিয় আইনজীবীদের মধ্যে ফারজানা ইয়াসমিন রাখির নাম আলোচনায় আসে। শতাধিক নেতা-কর্মীর মামলা পরিচালনা থেকে শুরু করে জামিন শুনানি—বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকার কথা সামনে এসেছে। নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়েও তিনি কাজ করেছেন বলে সংশ্লিষ্টদের দাবি। অথচ এমন একজন আইনজীবীর নাম কমিটিতে না থাকায় তৃণমূলের একাংশ প্রশ্ন তুলেছে, কমিটি গঠনে দুঃসময়ের ভূমিকা কতটা গুরুত্ব পেয়েছে।





























































