Bisswa Bangla

রাজনীতি

ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার
রাজনীতি•২১/১১/২০২৬

ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার

গভীর রাতে ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়। এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই জায়গার ওপর দিয়ে চার লেন সড়কের কাজ চলমান রয়েছে। সরকারি জায়গা থেকে এভাবে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট, তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী
রাজনীতি•২১/১১/২০২৬

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী

মনে হচ্ছে, সরকার দ্বিমুখী খেলা খেলছে—একদিকে সংসদে, অন্যদিকে গোপালগঞ্জে। আর সবাই যখন এই রাজনৈতিক খেলায় ব্যস্ত, তখন জনমানস থেকে জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে।

ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি•১৯/১১/২০২৬

ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ
রাজনীতি•১৯/১১/২০২৬

পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ

পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

শেখ হাসিনা নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ
রাজনীতি•১৯/১১/২০২৬

শেখ হাসিনা নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ

সোহেল তাজ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান- আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন
রাজনীতি•১৯/১১/২০২৬

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

‘আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না।

পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন
রাজনীতি•৯/১১/২০২৬

পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা যায় না বলেও জানান রাশেদ খান। তিনি বলেন, ‘পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন। কারণ, ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না।’

জামায়াতের অভিশাপ রুপে নাজিল হয়েছেন নজরুল ও আমির হামজা: রাশেদ খান
রাজনীতি•৮/১১/২০২৬

জামায়াতের অভিশাপ রুপে নাজিল হয়েছেন নজরুল ও আমির হামজা: রাশেদ খান

আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অভিযোগের তথ্য যাচাই করে শেয়ার করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াতের কয়েকজন নেতাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, ‘গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছেন।’

এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
রাজনীতি•৮/১১/২০২৬

এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

হাসিনা ফিরে আসুক। তিনি তো এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে এসে আদালতে যাক, কারাগারে যাক। ফাঁসির দড়ি ঝুলবে তার গলায়। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। কিন্তু তিনি ফিরবেন না। উসকানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতার কাজে লাগাবেন। কিন্তু পরিষ্কার করে বলছি, বাংলাদেশে নাশকতার আর জায়গা নেই।

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন: রাশেদ খাঁন
রাজনীতি•৭/১১/২০২৬

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন: রাশেদ খাঁন

রাশেদ খাঁনের এমন অভিযোগ এবং আমির হামজার বর্তমান অবস্থান নিয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সাংবাদিকরাও এ বিষয়ে সংসদ সদস্য কিংবা জেলা জামায়াত নেতৃত্বের কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা: ফজলুর রহমান
রাজনীতি•৩০/১০/২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা: ফজলুর রহমান

বিশ্ববিদ্যালয়টির অতীত গৌরবের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে পাকিস্তান আন্দোলনের, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষায় মুক্তির। সেই ২৭ সাল, ২৮ সাল, ২৯ সাল, ৩০ সাল, আবদুল ওহাব, আবুল হোসেনসহ সমস্ত কবি-সাহিত্যিক যারা ছিলেন, তাদের জন্ম দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকদের জন্ম দিয়েছে, মোজাফফর আহমদ চৌধুরীদের মতো লোক, নীলিমা ইব্রাহিমদের মতো লোক, ড. নাজমা চৌধুরীর মতো লোক, আহমদ শরীফদের মতো লোক, হুমায়ুন আজাদদের মতো লোক, হুমায়ূন আহমেদদের মতো লোকের জন্ম দিয়েছে।’

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রাজনীতি•২৯/১০/২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত আসনটিতে ৫২ শতাংশ ভোট পড়েছে।

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
রাজনীতি•২৯/১০/২০২৬

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

ঢাকা-৫ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনের নির্বাচন বা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে এসে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।

গো*পন ভিডিও প্রকাশ করে পরওয়ারকে চ্যা*লেঞ্জ জানালেন রাশেদ খান
রাজনীতি•২৭/১০/২০২৬

গো*পন ভিডিও প্রকাশ করে পরওয়ারকে চ্যা*লেঞ্জ জানালেন রাশেদ খান

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রাশেদ খান। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে এই গাড়ি করে বের হয়ে আসেন মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের পকেটে সবসময় ফিরতি ফ্লাইটের টিকিট থাকে: হাসনাত
রাজনীতি•২৭/১০/২০২৬

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের পকেটে সবসময় ফিরতি ফ্লাইটের টিকিট থাকে: হাসনাত

একটা মানুষ যদি নিয়মিত না ঘুমায়, একটা মানুষ যদি শুধু কুমড়ার ভর্তা খায়, এই লোকটা কি কোনোভাবে একটা সঠিক সিদ্ধান্ত, পুষ্টিকর-সমৃদ্ধ একটা জীবনযাপন করতে পারবেন? এটা কি কোনোভাবেই সম্ভব? একটা মানুষ যদি নিয়মিত পর্যাপ্ত না ঘুমায়, তার পক্ষে কি কোনো সূক্ষ্ম চিন্তা করা সম্ভব, যৌক্তিক চিন্তা করা সম্ভব? আপনাকে এই ধরনের একটা অস্বাস্থ্যকর জীবনে ব্যস্ত রেখে সালাহউদ্দিনরা লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন, আর সেটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনাকে ব্যস্ত রাখা হয়েছে। কিন্তু আপনার পক্ষ আমরা বলতে পারব না। এই কারণে বলতে পারব না, তখন আমাদেরকে বলবে সবাই খারাপ, কিন্তু উনাকে ভুল বোঝানো হয়েছে। এটা পূর্বের প্যাটার্নের সঙ্গে আবার পরিচিত লাগছে।

চাকরির নামে আড়াই লাখ টাকার প্রতারণার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
রাজনীতি•২৬/১০/২০২৬

চাকরির নামে আড়াই লাখ টাকার প্রতারণার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

আরিফুলের বাবা ও মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, তাঁর ছেলে চাকরি দেওয়ার মতো কোনো পদে নেই। এমন কোনো ঘটনার কথা তিনি জানেন না, অভিযোগ থাকলে আরিফুল নিজেই বিষয়টি দেখবেন।

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
রাজনীতি•২৪/১০/২০২৬

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
রাজনীতি•২৩/১০/২০২৬

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমি মন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূণ্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম
রাজনীতি•২৩/১০/২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু আমন্ত্রণপত্র পাঠানোই নয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টেলিফোনেও তাঁদের আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন।

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদল সভাপতির
রাজনীতি•২৩/১০/২০২৬

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদল সভাপতির

নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে সরাইল থানায় যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে ওসির সঙ্গে তার বাক্‌বিতণ্ডা হয়।

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশ ছিল নীরব, অভিযোগের তীর নারী এমপির দিকে
রাজনীতি•২৬/৯/২০২৬

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশ ছিল নীরব, অভিযোগের তীর নারী এমপির দিকে

হামলার দুই দিন পরও মিরপুর ১ নম্বরের রাড্ডা ক্লিনিকে ঝুলছে সমবায় দোকানদার সমিতির নামে দখলদারদের ব্যানার। গত বৃহস্পতিবার রাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করা হয় ক্লিনিকটিকে। অথচ এটি ছিল অস্বচ্ছলদের চিকিৎসার আশ্রয়স্থল। ভবনে হামলা চালিয়েই ক্ষান্ত থাকেনি দুর্বৃত্তরা। লুট করে যন্ত্রপাতি।

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
রাজনীতি•২৬/৯/২০২৬

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদও জানান তিনি।

‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’
রাজনীতি•২৬/৯/২০২৬

‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে লেখার পরই কাজী সালাউদ্দিন তানভীরকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর তার সঙ্গে যা ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন, তা ভয়াবহ। গ্রেপ্তারের পর তাকে আলো-বাতাসহীন সেলে রাখা হয়, চিকিৎসকের দেওয়া ওষুধের বদলে অজ্ঞাত ওষুধ দেওয়া হয় এবং তার শরীরে ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়। একপর্যায়ে তার ডান হাত ও পা অবশ হয়ে যায়।

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
রাজনীতি•২৬/৯/২০২৬

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জামায়াত-আ’লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন
রাজনীতি•২৫/৯/২০২৬

জামায়াত-আ’লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

সকালে ঝিনাইদহ সফরে আসা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত যে অযৌক্তিক লংমার্চ কর্মসূচি পালন করছে, সেখানে সরকার কোনো বাধা দিচ্ছে না।’

আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: গাজী সালাউদ্দিন
রাজনীতি•২৫/৯/২০২৬

আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: গাজী সালাউদ্দিন

সাইবার সুরক্ষা আইনের এক মামলায় গত ৫ আগস্ট ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বগুড়া সদর থানা পুলিশ রিমান্ডে নেয়। গ্রেপ্তার দিন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি
রাজনীতি•২৫/৯/২০২৬

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি

শুক্রবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

‎জামায়াত-শিবির সমর্থন কি অপরাধ- প্রশ্ন নিয়োগবঞ্চিত জবির সাবেক শিক্ষার্থীর
রাজনীতি•২৫/৯/২০২৬

‎জামায়াত-শিবির সমর্থন কি অপরাধ- প্রশ্ন নিয়োগবঞ্চিত জবির সাবেক শিক্ষার্থীর

‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলার শিক্ষা অফিস থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়নি বলে জানা গেছে। ‎

মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না: ডা. শফিকুর রহমান
রাজনীতি•২৫/৯/২০২৬

মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না: ডা. শফিকুর রহমান

সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাদের প্রয়োজনকে নিজেদের প্রয়োজন হিসেবে বিবেচনা করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে। এভাবেই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।

দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু
রাজনীতি•২৫/৯/২০২৬

দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

একটা গোষ্ঠী, ফ্যাসিস্ট এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণ দ্বারা বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। এই দেশের মানুষকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে। তারা আজ আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ
রাজনীতি•২৫/৯/২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একক ও স্বাধীনভাবে অংশগ্রহণ করবেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নেতাকর্মীদের প্রাক-নির্বাচনি কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে। দলীয় প্রতীক বাতিল হলেও দলের কোনো পর্যায়ের নেতাকর্মী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে তাদের পাশে থেকে সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা করা হবে।

জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
রাজনীতি•২৫/৯/২০২৬

জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। ভাষণে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, এআই, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে আওয়ামীপন্থী ২ আইনজীবী
রাজনীতি•২৩/৯/২০২৬

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে আওয়ামীপন্থী ২ আইনজীবী

এসময় তাদের সঙ্গে আওয়ামীপন্থী আরও কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার স্বার্থে সবাইকে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেবেন।

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান
রাজনীতি•২২/৯/২০২৬

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মাদারগঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার
রাজনীতি•২২/৯/২০২৬

মাদারগঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই। আপনাদের পা ধরি, আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান
রাজনীতি•২২/৯/২০২৬

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

রাশেদ খান বলেন, এই বিরোধীদল আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়। যেমন শেখ হাসিনাও ডিসেম্বরে ফিরতে চান। তিনি অভিযোগ করেন, দেশকে অশান্ত করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে বাস ও ট্রেনে আগুন দিচ্ছে এবং ককটেল ফোটাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি•২২/৯/২০২৬

তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন : রাষ্ট্রদূত

অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরো সুদৃঢ় করবে। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বাদ, ‘গুপ্ত জামায়াত’ হিরন আওয়ামী লীগের আইন সহায়ক কমিটিতে!
রাজনীতি•২০/৯/২০২৬

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বাদ, ‘গুপ্ত জামায়াত’ হিরন আওয়ামী লীগের আইন সহায়ক কমিটিতে!

সরকার পতনের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের আইনি সহায়তায় সক্রিয় আইনজীবীদের মধ্যে ফারজানা ইয়াসমিন রাখির নাম আলোচনায় আসে। শতাধিক নেতা-কর্মীর মামলা পরিচালনা থেকে শুরু করে জামিন শুনানি—বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকার কথা সামনে এসেছে। নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়েও তিনি কাজ করেছেন বলে সংশ্লিষ্টদের দাবি। অথচ এমন একজন আইনজীবীর নাম কমিটিতে না থাকায় তৃণমূলের একাংশ প্রশ্ন তুলেছে, কমিটি গঠনে দুঃসময়ের ভূমিকা কতটা গুরুত্ব পেয়েছে।

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়
রাজনীতি•২০/৯/২০২৬

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়

ওই পোস্টে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘আমি বিপ্লব আন্দোলন করা মানুষ না। করিও নাই ওইভাবে কখনো।’ তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজনীতি•২০/৯/২০২৬

ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রবিবার রাত সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।

সাদ্দাম-ইনানের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ করলেন ডাকসু নেতারা
রাজনীতি•১৫/৯/২০২৬

সাদ্দাম-ইনানের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ করলেন ডাকসু নেতারা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য পাঁচ আসামি হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনা
রাজনীতি•১৫/৯/২০২৬

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আলোচনায় নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।’

বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: ডা. জাহেদ
রাজনীতি•১৯/৮/২০২৬

বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: ডা. জাহেদ

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতি ছয় মাস পর পর কোন মন্ত্রণালয় কী করছে, কীভাবে করছে তা মূল্যায়ন করা হবে। এভাবে ৫ বছর জনগণের কাছে যেতে হবে। কী করা হয়েছে, আগামীতে কী করা হবে—সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা হবে।

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
রাজনীতি•১৫/৮/২০২৬

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

তবে সংকট নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ সমালোচনাকারীদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একদিকে পেছনে ফ্যানের বাতাস খেয়ে, অন্যদিকে হাতে হারিকেন নিয়ে ‘গ্যাস দাও, বিদ্যুৎ দাও’ বলা হঠকারিতা। তার দাবি, সমালোচনাকারীদের রাজনৈতিক সহযোগীরাই আগে ক্ষমতায় ছিল। অন্তর্বর্তী সরকার এলএনজি টার্মিনাল নির্মাণ বন্ধ করে দেওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০
রাজনীতি•১৫/৮/২০২৬

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার কটূক্তির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ। এ সময় মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষ করে গাড়িযোগে নিজ বাড়িতে ফেরার পথে ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করছিলেন। তখন তার গাড়িবহরে হামলা চালানো হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
রাজনীতি•১১/৮/২০২৬

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথা বলা ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা
রাজনীতি•৫/৮/২০২৬

আমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা

তিনি স্মরণ করিয়ে দেন যে, শেখ হাসিনার আমলে তারেক রহমানের বক্তব্যও আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। যদি সেটি গণতন্ত্র না হয়, তাহলে এটিও কীভাবে গণতন্ত্র হয়—প্রশ্ন তোলেন তিনি।

যাদের ফার্মের মুরগি বলছেন, তারাই আন্দোলন করে আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে: হাসনাত
রাজনীতি•১৪/৭/২০২৬

যাদের ফার্মের মুরগি বলছেন, তারাই আন্দোলন করে আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে: হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনি যাদের ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীরা গিনিপিগ নয়, তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, বিদেশে পড়াশোনা করে।

দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁ সির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
রাজনীতি•১০/৭/২০২৬

দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁ সির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, ‘এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কীভাবে আসবেন। তিনি কাদেরকে নিয়ে আসবেন, সারেন্ডার (আত্মসমর্পণ) করবেন কি করবেন না-এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে-তাকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাঁকে আনতে হবে।’

বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজনীতি•১০/৭/২০২৬

বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে চলমান দুর্যোগ ও বন্যায় দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন। দলীয়ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

দেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
রাজনীতি•৭/৭/২০২৬

দেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। অপেক্ষা করুন, আদালতে বিচার চলছে। বিচারে যদি দেখা যায়, তারা নিষিদ্ধ হচ্ছে না, তাহলে তারা কর্মকাণ্ড চালাতে পারবে।

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি
রাজনীতি•৪/৭/২০২৬

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান
রাজনীতি•২৮/৬/২০২৬

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

দল গঠন করতে গিয়ে সেটিকে ডক্টর মুহাম্মদ ইউনূস গলা টিপে হত্যা করেছেন। ১৮ মাসের পুরোটা সময় ডক্টর মুহাম্মদ ইউনূস কাটিয়েছে এনসিপি গঠন করার পিছনে। এনসিপির শাপলা কলি প্রতীকটা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অঙ্কন করে দেওয়া।

প্রধানমন্ত্রী কাল যাচ্ছেন মালয়েশিয়া, এরপর চীন
রাজনীতি•২০/৬/২০২৬

প্রধানমন্ত্রী কাল যাচ্ছেন মালয়েশিয়া, এরপর চীন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে কাল রবিবার (২১ জুন) মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফর শেষে সেখান থেকেই তার চীনে যাওয়ার কথা রয়েছে।

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা
রাজনীতি•২০/৬/২০২৬

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

‘মধ্যবিত্ত প্রশ্ন (কালচার ও পলিটিকাল ইকনমি) জুলাই-পন্থীরা মোকাবেলা করতে পারেন নাই। বিপ্লব/রূপান্তরের ‘‘স্তর’’ না বুঝে মুরব্বিদের উসকানিতে পড়ে তারা ঢাকা শহর-মফস্বলকে ধীরে ধীরে নিজেদের জন্য মিত্রহীন করেছেন। সেইসব মুরব্বিরা ভালো আছেন।’

বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিচ্ছে: আখতার
রাজনীতি•২/৬/২০২৬

বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিচ্ছে: আখতার

বিএনপি থেকে আজ অনেকেই এনসিপিতে যোগদান করছেন। যারা বিএনপি থেকে আমাদের দলে আসছেন, আপনারা জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে আমাদের সঙ্গী ছিলেন। আমরা একসঙ্গে লড়াই করেছি।

পদত্যাগ নয়, দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে!
রাজনীতি•২/৬/২০২৬

পদত্যাগ নয়, দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বরং ‘ইচ্ছার বিরুদ্ধে’ তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা।

সীমান্তে বিজিবি এলার্ট আছে, পুশইনের বিপক্ষে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি•২/৬/২০২৬

সীমান্তে বিজিবি এলার্ট আছে, পুশইনের বিপক্ষে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আসার পরে দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশিকে আটক করে বর্ডারেই রাখা হচ্ছে এবং তাদের পুশইন করা হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি এলার্ট আছে। আমরা অবৈধ পুশইনের বিরুদ্ধে।

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান
রাজনীতি•২/৬/২০২৬

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শুধু নন, তিনি সম্মুখ সমারোহে মুক্তিযুদ্ধ করেছেন। সেই ইতিহাস সঠিকভাবে বাংলাদেশের মানুষ তথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এটা আমাদের দায়িত্ব।

ইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা
রাজনীতি•২/৬/২০২৬

ইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মীর্জা আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে। ব্যক্তিগত রাজনৈতিক ছত্রছায়া এবং আধিপত্যের বলয় তৈরি করার জন্য দুই হাতে লুটে যাচ্ছেন সাধারণ জনগণের জন্য বরাদ্দকৃত টাকা অনুদান এমনকি দুস্থ অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা সমূহ।