
ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!
অনুসন্ধান অনুযায়ী, কুড়িল ও ৩০০ ফিট সড়কে বিভিন্ন যানবাহন থেকে মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধান অনুযায়ী, কুড়িল ও ৩০০ ফিট সড়কে বিভিন্ন যানবাহন থেকে মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

গভীর রাতে ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়। এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই জায়গার ওপর দিয়ে চার লেন সড়কের কাজ চলমান রয়েছে। সরকারি জায়গা থেকে এভাবে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট, তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।

মনে হচ্ছে, সরকার দ্বিমুখী খেলা খেলছে—একদিকে সংসদে, অন্যদিকে গোপালগঞ্জে। আর সবাই যখন এই রাজনৈতিক খেলায় ব্যস্ত, তখন জনমানস থেকে জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার স্বীকৃতি। কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়। মিয়ানমারকে অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বাস্তবায়ন মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।

‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকার এ উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে নীতি-আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে, তা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ পরিচালনা করতে একটাই নীতি আদর্শ রয়েছে। সেটা হলো ইসলাম।’

সোহেল তাজ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান- আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’

হিসাব করলে বছরে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার মতো ওই জায়গা থেকে আসবে। কুষ্টিয়া সদরে এ রকম ৩৩টি জায়গা রয়েছে, যেখানে চাঁদাবাজি চলে।

‘গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে। এই কাজগুলো করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

‘আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না।

বিশেষ অথিতির বক্তব্যে স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী রকি বড়ুয়ার এমন উদ্যোগের প্রশংসা করে বলে- ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি মন্দিরের অবকাঠামো ও শ্মশানের জন্য অনুদান আশ্বাস দেন।

ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল। ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ধারণা, রোগের ঝুঁকি এবং জীবনযাত্রা পরিবর্তনের গুরুত্ব তুলে ধরাই ছিল এর মূল লক্ষ্য।

একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা যায় না বলেও জানান রাশেদ খান। তিনি বলেন, ‘পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন। কারণ, ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না।’

রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা সুপারিশকৃত এবং নারীশক্তির আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অভিযোগের তথ্য যাচাই করে শেয়ার করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াতের কয়েকজন নেতাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, ‘গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছেন।’

হাসিনা ফিরে আসুক। তিনি তো এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে এসে আদালতে যাক, কারাগারে যাক। ফাঁসির দড়ি ঝুলবে তার গলায়। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। কিন্তু তিনি ফিরবেন না। উসকানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতার কাজে লাগাবেন। কিন্তু পরিষ্কার করে বলছি, বাংলাদেশে নাশকতার আর জায়গা নেই।

রাশেদ খাঁনের এমন অভিযোগ এবং আমির হামজার বর্তমান অবস্থান নিয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সাংবাদিকরাও এ বিষয়ে সংসদ সদস্য কিংবা জেলা জামায়াত নেতৃত্বের কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কীভাবে নির্বাচিত হয়েছে, দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া কেমন ছিল এবং কার্যাদেশ ও সরকারি বিল অনুমোদনের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) তথা সরকারি ক্রয়বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে তাঁর দায়িত্বাধীন সময়ে বিশেষ কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান একচ্ছত্র বা অযৌক্তিক কোনো সুবিধা লাভ করেছে কি না, তা সংশ্লিষ্ট সরকারি নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার দাবি রাখে।

শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগবিতণ্ডার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইনজীবী সমিতির সদস্য থাকার বিষয়টি সামনে আসে। সরকারি চাকরিতে থাকা অবস্থায় কেন তিনি সমিতির সদস্যপদ বহাল রেখেছেন, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ২৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির অতীত গৌরবের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে পাকিস্তান আন্দোলনের, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষায় মুক্তির। সেই ২৭ সাল, ২৮ সাল, ২৯ সাল, ৩০ সাল, আবদুল ওহাব, আবুল হোসেনসহ সমস্ত কবি-সাহিত্যিক যারা ছিলেন, তাদের জন্ম দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকদের জন্ম দিয়েছে, মোজাফফর আহমদ চৌধুরীদের মতো লোক, নীলিমা ইব্রাহিমদের মতো লোক, ড. নাজমা চৌধুরীর মতো লোক, আহমদ শরীফদের মতো লোক, হুমায়ুন আজাদদের মতো লোক, হুমায়ূন আহমেদদের মতো লোকের জন্ম দিয়েছে।’

তিনি বলেন, তাহসিফ যেদিন রাতে নিখোঁজ হন, সেদিন তার সঙ্গে বন্ধু দ্বীপ ছিলেন। দ্বীপকে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে পিবিআই। তার দেওয়া সব তথ্য সরাসরি বিশ্বাস না করে প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা।

মামলা করার বিষয়ে তাহসিফ সাউরির বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’

প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত আসনটিতে ৫২ শতাংশ ভোট পড়েছে।

আখতার আহমেদ বলেন, ‘বিকাল ৪টা পর্যন্ত সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। গণনা শেষে পুরোটা বলতে পারব।’ তিনি এ সময় বলেন, ‘আমরা একটি সুন্দর ভোট সম্পন্ন করেছি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

ঢাকা-৫ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনের নির্বাচন বা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে এসে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। এ জন্য তিনি দুঃখপ্রকাশ করেন।

চলমান এই ৪০ দিনের প্রত্যক্ষ আগ্রাসন ও আট মাসের দীর্ঘ থমথমে পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক অপচয়ের চিত্র তুলে ধরে ওবামা বলেন, পেন্টাগনের হিসাবমতে এই যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন করদাতাদের ৪৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোয় পাল্টা হামলা চালিয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ওয়াসা পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করার পরও পর্যাপ্ত ও সুপেয় পানি পাবেন না—তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেবা নিশ্চিত করতে ওয়াসা বোর্ডগুলো বিলুপ্ত করার উদ্দেশে প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।