শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান

দেশের নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ, অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, একটি শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তার আকস্মিক মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
